1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লালমনিরহাটে জাল ভোট দিতে এসে ধরা খেলেন মাদরাসার সুপার - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

লালমনিরহাটে জাল ভোট দিতে এসে ধরা খেলেন মাদরাসার সুপার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে জাল ভোট দিতে এসে আ ন ম নুরুজ্জামান (৫৫) নামে মাদরাসার এক সুপার আটক হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।

আটক সুপার আ ন ম নুরুজ্জামান ওই এলাকার মৃত সহিদুল্লাহর ছেলে। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি কেরামাতিয়া দাখিল মাদরাসার সুপার পদে কর্মরত।

জানা গেছে, সমান ভোট পাওয়ায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। উক্ত পদে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে।

বিকেল ৩টার দিকে নিজ কেন্দ্র উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন সুপার আ ন ম নুরুজ্জামান। এ সময় জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে আটক করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে আ ন ম নুরুজ্জামানকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft