শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

বিরামপুরে যাত্রীবাহী কোচের চাপায় নিহত ২

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাছ কিনতে বাজারে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী শ্যামলী কোচের চাপায় ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানের চালক ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানা পুলিশ জানায়, নিহতরা রবিবার সকালে ভ্যানযোগে বিরামপুর শহরে মাছ কিনতে যাচ্ছিলেন। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি ওঠামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুজন নিহত হন।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft