শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নেবে মালদ্বীপ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য মেডিক্যাল টেকনিশিয়ান নেবে মালদ্বীপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে বুধবার দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হবে, যার আওতায় মালদ্বীপ বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।বুধবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে মালদ্বীপ সফরে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে সচিবালয়ে এক সভায় দু’দেশের মধ্যকার আনুষ্ঠানিকতা, বিভিন্ন চুক্তি সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এসময় সফরকালে চুক্তি সইয়ের বিষয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে গেলো ১৯ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মালদ্বীপের সঙ্গে আগে আমাদের একটি এমওইউ ছিল, এর মাধ্যমেই আমাদের হেলথ প্রফেশনালসরা সেখানে যেত। মালদ্বীপ বলেছে এটা ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করতে এবং একটি চুক্তির মধ্যে নিয়ে আসতে। এমওইউতে তো বাধ্যবাধকতা থাকে না। চুক্তি করলে বাধ্যবাধকতা থাকবে।’মন্ত্রিপরিষদ সচিব জানান, সেখানে কোয়ালিফাইড হেলথ প্রফেশনালস, পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডেন্টাল সার্জন, নার্সসহ অন্যান্য স্টাফ বাংলাদেশ থেকে নেবে মালদ্বীপ। সে জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে।
‘সেই চুক্তিটা আজ আনা হয়েছিল, সেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী কয়েক দিনের মধ্যে মালদ্বীপ যাবেন, সেখানে এই চুক্তি সই হবে। এতে আমাদের দেশের বেশ কিছু মেডিক্যাল ক্যাটাগরির বিভিন্ন লোকজন যাবেন।’

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার ছোট দেশ মালদ্বীপে বিভিন্ন খাতে কাজ করছেন প্রায় এক লাখ বাংলাদেশি। দেশটির পর্যটন খাত ব্যাপক বিকশিত হওয়ায় সেখানকার অর্থনীতি এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। এ কারণেই দেশটির বিভিন্ন খাতে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদাও তৈরি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft