
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
পীরগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ৩ দিনব্যাপী পালিত হচ্ছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের খালিশা কাথলিক মিশনে। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মাঝে চলছে এখন উৎসবের আমেজ। তারা ক্রিস্টমাস ট্রি সাজিয়েছে গির্জা ও বাড়িতে আলোকসজ্জাসহ গোশালা তৈরি করেছেন। স্বজনদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নিজ নিজ গ্রামে। ৩ দিনব্যাপী অনুষ্ঠান পালনের জন্য তারা ইতিমধ্যেই হাতে নিয়েছেন বিভিন্ন ধরণের কর্মসূচী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন মিশন এলাকা।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় কেক কেটে ও স্থানীয় সাগর লিন্ডুয়ার শাস্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৈত্রকোল ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, সাবেক চেয়ারম্যান দেলদার হোসেন মন্ডল, খালিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমান, ফিলিপ্স লাকড়া, পিটার লাকড়া, ইউপি সদস্য মোস্তাফিজার রহমান বাবলু, মহিলা ইউপি সদস্য জয়ন্তি কুজুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন, আনারুল ইসলাম, মমিন মিয়া প্রমূখ।