পলাশবাড়ী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফাতেমা কাওসার মিশু, উপজেলা প্রকৌশলী মো. তাহাজ্জদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রদীপ কুমার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।