শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

পলাশবাড়ীর সাংবাদিকদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে কিশোরগাড়ী এবং বরিশাল ইউনিয়নে ৪র্থ ধা‌পে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট গ্রহণ অবাধ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বরিশাল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,দীর্ঘ ১৮ বছর যাবৎ বরিশাল ইউনিয়নের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এই ইউনিয়নবাসীর ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য ভোটাধিকার বাস্তবায় কমিটির সাথে থেকে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে সংগ্রাম করে ভোটাধিকার ফিরিয়ে এনেছি। এমন
কর্মকাণ্ডের ফলস্বরূপ পেয়েছি ইউনিয়ন বাসীর প্রস্তাব, সমার্থক এবং ভালবাসা। যে কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরও ৯জন রয়েছে এ ভোটের মাঠে ।এদের মধ্যে নৌকা প্রতীক বিজয়ী প্রার্থীর কর্মীরা আমার ভোটারদের রাত-বিরাতে বিভিন্নভাবে কটুক্তি এবং প্রলোভন দেখিয়ে হয়রানি করে যাচ্ছেন। ইউনিয়নবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে অংশগ্রহণ করে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পলাশবাড়ী প্রশাসনকে যাদের কারনে এখন পর্যন্ত আমার কর্মী এবং সমার্থকরা কোনোরকম হয়রানি ছাড়াই নির্বাচনের বিধিমালা, নিয়ম নীতি অনুযায়ী মাঠে প্রচার- প্রচারণা, মিটিং- মিছিল,সভা-সমাবেশ করে যাচ্ছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , দীর্ঘ ১৮ বছর পর ইউনিয়ন বাসী ভোট দিতে পারবে আর তার পেছনে আমার অবদান অপরিসীম।
আর সেজন্যই তারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে বলেই আমি এই নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক ও জুয়া থেকে তরুণদের বিরত রাখতে তাদের চিত্তবিনোদন, খেলাধুলার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে যাবো। রাস্তা -ঘাট,ব্রিজ -কালভার্ট,শিক্ষা -প্রতিষ্ঠান, মাদ্রাসা -মসজিদ, মন্দির -গীর্জা, হাট-বাজার সহ সকল প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্য কাজ করবো। বরিশাল ইউনিয়ন’কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কোমরপুর বাজারস্থ আনারস প্রতিকের নির্বাচনী অফিসে কোমর পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক,নির্বাচন সমন্বয়কারী রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কোমরপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক গোলাম মওলা,মাজেদুর রহমান (শিক্ষক),শাহারুল ইসলাম (শিক্ষক), আঃ রাজ্জাক (শিক্ষক),আলহাজ্ব আঃ রশিদ (অবঃসার্জেন্ট),রেজাল্টু (ব্যবসায়ী) ছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম (সাংবাদিক) এর বিপুল সংখ্যক কর্মী- সমর্থক এবং ভোটারগণ উপস্থিত ছিলেন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft