সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

পলাশবাড়ীতে তিনটি পৃথক রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন এ্যাড. স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এলজিডির অর্থায়ণে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী বাজার হতে চতরা পর্যন্ত,হোসেনপুর ইউনিয়নের মেরিরহাট হতে সাইনদহ বাজার পর্যন্ত ও মহদীপুর ইউনিয়নের বজ্রবিষ্ণপুর গ্রাম হতে আমলাগাছী পর্যন্ত রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি পৃথক এ তিনটি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন।
আজ মঙ্গলবার দিনব্যাপী পৃথক এই তিনটি রাস্তার কাজের উদ্বোধনের এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকৌশলী তাহাজ্জাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ স্ব স্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ ও স্থানীয় গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন। এসব রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করায় স্থানীয় জনসাধারণ স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি কে ফুলেল শুভেচ্ছা ও

অভিনন্দন জ্ঞাপন করেন।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft