রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

পরীমনির মামলায় জামিন পেলেন নাসির-অমি

  • আপডেট হয়েছে : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫৭ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ জামিন মঞ্জুর করেন।

এদিন এ মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এজন্য পরীমনি আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দেন।

অপরদিকে নাসির ও অমি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে নারাজির আবেদনের আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন আদালত। এ মামলার অপর আসামি হলেন শহিদুল আলম।  এদিকে গত ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন আদালতে এ অভিযোগপত্র জমা দেন।এর আগে ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft