1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। বর্তমানে সাংবাদিক ফাইদুল ইসলাম গুরুত্বর আহত হয়ে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।গতকাল সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন সাংবাদিক ফাইদুল ইসলাম।

আহত সাংবাদিক ফাইদুল ইসলাম জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সম্পাদক।সাংবাদিক ফাইদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা ও সংবাদ প্রকাশের জের ধরে ৬-নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবের ছেলে রিয়ানের নেতৃত্বে সন্ত্রাসী মেহেদী হাসান মুন্না, বুলবুল, মেহেদীসহ আরও ১০-হতে ১৫-জন সন্ত্রাসী একজোট হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।তাকে মারধরের সময় প্রেস ক্লাব পীরগঞ্জের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক জাকির হোসেন ও দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মাহাবুবুর রহমান বুলু এগিয়ে আসলে তাদের মোটরসাইকেলও ভাঙচুর করেন সন্ত্রাসীরা।সাংবাদিক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বস্থরের মানুষ সেই সাথে ফুঁসে উঠেছে পীরগঞ্জ উপজেলার সকল সাংবাদিকরা।এ বিষয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন, সাংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি। সেই সাথে দোষীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।এ বিষয়ে অভিযুক্তদের সাথে (মুঠোফোনে) যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এজহার পেয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো। তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft