1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল পলাশবাড়ীতে প্রাণিসম্পদ পরিবারের ইফতার মাহফিল গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৪ মার্চ সারাদেশে ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী গোবিন্দগঞ্জে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শামীম কায়সার লিংকন আন্তর্জাতিক নারী দিবসে অধিকার প্রতিষ্ঠার আহ্বান দ্বৈত বৈষম্যের অবসান চান সাঁওতাল নারীরা

চাঁদপুরে বাসচাপায় তিন বন্ধু নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু মারা গেছেন। শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সিএনজি পাম্প-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড বেলাশ্বর এলাকার বাসিন্দা সোহাগ হোসেন (৩০), মনির হোসেন (৩০) ও সুজন হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, ৬ বন্ধু দুই মোটরসাইকেলযোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে কুমিল্লাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে করে ওই মোটরসাইকেলটি অক্ষত থাকলেও আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন।এ দিকে মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক ঘাতক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান বলে জানা গেছে।হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!