1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আমেরিকার মুখে গণতন্ত্রের কথা দুঃখজনক: প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

আমেরিকার মুখে গণতন্ত্রের কথা দুঃখজনক: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকা ন্যায় বিচার, গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বলে; কিন্তু তারাই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দেশটির প্রত্যেক রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে খুনিদের ফিরিয়ে দিতে বারবার অনুরোধ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এখন তাদের কাছ থেকেই ন্যায় বিচারের কথা শোনা দুঃখজনক। প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের দায়ে গত ১০ ডিসেম্বর পুলিশের বিশেষায়িত শাখা র‌্যাবের সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তাকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। নিষেধাজ্ঞার ১৮ দিন পর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সরকারের সময়ে আমেরিকার ভূমিকা কথা বলেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেন, পিতাসহ পরিবারের সবাইকে হত্যার পর সাধারণ নাগরিক হিসেবে বিচার চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যাসহ সব কিছুর পেছনে ছিল খুনি জিয়াউর রহমান। বিচার বিভাগের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের হাতে ক্ষমতা দিতে বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু। ক্ষমতা কুক্ষিগত করার কোনো বাসনা বঙ্গবন্ধুর ছিল না।  এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলা ও ইংরেজিতে ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ নামে মুজিব স্মারকগ্রন্থ এবং ‘ন্যায় কণ্ঠ’ নামে মুজিববর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন  করেন। গ্রন্থ দুইটিতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে হওয়া মামলা ও রায়ের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft