সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

পলাশবাড়ীতে কিশোরগাড়ী ও বরিশালে ২’শ ১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
নির্বাচন কমিশনের ঘোষিত ৪ র্থ ধা‌পের তফসিল অনুযায়ী আগামী ২৬ ডি‌সেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ও ৪ নং বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যসহ মোট ২’শ ১জন প্রার্থী ম‌নোনয়নপত্র জমাদা‌নের শেষ দিন পর্যন্ত নিজ‌ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সা‌থে নি‌য়ে উৎসব মূখর প‌রি‌বে‌শে মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং কি‌শোরগাড়ী ইউনিয়নের চেয়ারম‌্যান প‌দে ১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২২ জন ও সাধারণ সদস্য পুরুষ প‌দে ৬৮ জন। এ নির্বাচনে কিশোর গাড়ী ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬ শত ৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮ শত ২৬ জন ও নারী ভোটার ১২ হাজার ৮ শত ১৫ জন।
অপর দি‌কে ৪নং ব‌রিশাল ইউনিয়নের চেয়ারম‌্যান প‌দে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২২ জন ও সাধারণ সদস্য পুরুষ প‌দে ৬৫ জন প্রার্থী নির্বাচ‌নে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌বেন। এ নির্বাচনে বরিশাল ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৮ শত ২০ জন এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬ শত ৫৬ জন ও নারী ভোটার ১১ হাজার ৫৮ জন।
এ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পলাশবাড়ী উপ‌জেলা নির্বাচন ও রিট‌ারিং অ‌ফিসার শাহীনুর আলম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft