মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুই আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।জানা যায়, নিহত শিশু জুই ওই এলাকার আব্দুল জব্বারের মেয়ে। সে বসুনিয়া পাড়ার নূরানী মাদ্রাসায় ২য় শ্রেনীতে পড়াশোনা করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুই পাখি মনি (৬) নামে আরেক শিশুর সাথে বাড়ির পাশে তারা খেলা করছিলো। কোন একসময় সবার অজান্তে তারা পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা চিৎকারের আওয়াজ পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু জুইকে মৃত ঘোষণা করেন।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft