মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

গাইবান্ধা কারাগারে কয়েদীদের সংঘর্ষে দুই কারারক্ষীসহ আহত ৬

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা কারাগারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বন্দী আসামীর দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষের সৃষ্টি হয়।
গতকাল শনিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই কারারক্ষী ও চার আসামী আহত হয়েছেন। পরে ঘণ্টা (সাইরেন) বাজিয়ে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর অভিযুক্ত তিন আসামীকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আহত কারারক্ষীরা হলেন, খোকন (গোয়েন্দা) ও সহকারী কারারক্ষী একরামুল হক। আহত চার আসামীর মধ্যে তিনজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দিনাজপুর কারাগারে পাঠানো অভিযুক্ত তিন আসামি হলেন, শাদ মাহমুদ সৈকত, কাঞ্চন ও জহুরুল ওরফে (ওসি)। এদের মধ্যে জহুরুল ওরফে (ওসি) মাদক মামলার আসামী এবং সৈকত ও কাঞ্চন ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচএম আশিকুর রকি হত্যা মামলার আসামী।

রোবাবার সকালে সংঘর্ষের ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যকর্মীদের জানান, ‘প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কারাগারে আসামীর দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর পরই কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রভাব বিস্তারের অভিযোগে আসামি সৈকত, কাঞ্চন ও জহুরুল ওরফে ওসিকে বিকালেই বদলি করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। কারাগারে বিশৃঙ্খলা এড়াতে তাদের সেখানে পাঠানো হয়।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft