মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

সৌদির কয়েকটি শহরে হামলার দাবি হুথিদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৬ বার পড়া হয়েছে

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সৌদি আরবের বেশ কয়েকটি প্রদেশে ১৪টি ড্রোন নিক্ষেপের দাবি করেছে। বিদ্রোহীরা বলেছে, শনিবার দেশটির তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনাসহ বিভিন্ন শহরে এ ড্রোন হামলা চালানো হয়েছে।  এদিকে, হামলার জবাবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত ১৩টি লক্ষ্যবস্তুতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ হামলা পাল্টাহামলার খবর দেওয়া হয়েছে। তবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই তা নিশ্চিত করেনি।

ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে। এছাড়া সৌদি আরব লক্ষ্য করে ছোড়া অপর একটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করা হয়েছে। গোষ্ঠীটির দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে এবং তা ইয়েমেনের ভেতরে পড়েছে।সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল তোম্পানি সৌদি আরামকো বলেছে, তারা শিগগিরই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে। হুথির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, রিয়াদ, জেদ্দা, আভা, জিজান এবং নাজরান প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জেদ্দায় সৌদি আরামকোর তেল শোধনাগারও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।অভিযানের শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসকগোষ্ঠী সক্রিয় আছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়। টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং এক সময়ের স্বচ্ছল এই দেশ।
খবর আল-জাজিরা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft