সৈয়দপুরে ট্রাকচাপায় তিনজন নিহত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সবাই শ্রমিক বলে জানা গেছে। তবর তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি।