1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাঘাটায় বালু রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

সাঘাটায় বালু রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামে যমুনা নদীর তীর সংরক্ষন কাজের বালু রাখা নিয়ে গত শনিবার বিকেলে স্থানীয় দুই জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছবদের হোসেন (৬৫) নামে ১ ব্যাক্তি নিহত হয়েছে । নিহত ছবদের হোসেন হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে। এলাকাবাসি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের সম্ভাব্য স্থানীয় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুজ্জামান রাজুর কয়েকজন সর্মথক যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলন করে। অপর চেয়াম্যান পদপ্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের পক্ষের লোকের জমিতে রাখার সময় জমির মালিক পক্ষ বাধা প্রদান করে। এতে দুই চেয়ায়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে নদীর তীরেই সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে ওযাহিদুজ্জামান রাজুর সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে ছবদের হোসেন গুরুতর ভাবে আহত হয়। গুরুতর আহত ব্যাক্তিকে তাৎক্ষনিক স্থানীয় জনগণ উদ্ধার করে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাঘাটা থানা  অফিসার ইনচার্জ মতিউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের ছেলে আইয়ুর হোসেন বাদী হয়ে ২২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সাঘাটা থানার মামলা নং- ০৪। তারিখ-০৭-১১-২০২১ইং। এদিকে আসামী পক্ষের পরিবার সূত্রে জানা যায় বাদীর লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের ঘরবাড়ী ভাংচুর করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft