শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে সিআরপিএফের ৪ জওয়ান নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে

ভারতের ছত্তিশগড়ে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্যের গুলিতে নিহত হয়েছেন ওই বাহিনীরই চার সদস্য।  আজ (সোমবার) ভোরে ছত্তিশগড়ের সুকমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক জওয়ান আচমকাই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। জি নিউজ অবশ্য তিনজন নিহত হওয়ার কথা জানাচ্ছে। তারা বলছে, এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   হিন্দুস্তান টাইমস বলছে, প্রাথমিক তথ্য অনুসারে, একজন জওয়ান তার একে-৪৭ রাইফেল দিয়ে নিজের সহকর্মীদের ওপর গুলি চালালে তাদের মধ্যে চারজন মারা যান এবং তিনজন জখম হন। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।  পুলিশের ইনস্পেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি বলেন, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত জেলার লিঙ্গামপল্লি গ্রামে সিআরপিএফের ৫০তম ব্যাটালিয়নের ক্যাম্পে ভোররাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft