1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে ব্লাক রাইস ও রেড রাইস চাষ করে ব্যাপক সাড়া

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধী অধিক পুষ্টিগুন সমৃদ্ধ দুর্লভ ও দামী ব্লাক রাইস ও রেড রাইস চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন শিক্ষিত বেকার উদ্যোগতা। ধানের ফলনও হয়েছে ভালো। উচ্চ ফলনসীল নতুন জাতের এ ধান দেখতে আসছে বিভিন্ন এলাকা থেকে। অনেকেই নতুন এ জাতের ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন।অধিক পুষ্টিগুণে ভরপুর ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফাইটিক এসিড সমৃদ্ধ ব্লাক রাইস ও রেড রাইস উৎপাদন করে পুরো ফরিদপুর জুড়ে সাড়া ফেলেছেন কৃষি ডিপ্লোমা ও ব্যাচেলার অফ এগ্রিকালচার এডুকেশন সম্পন্ন করা তরুন উদ্যোগতা এনামুল হক গিয়াস। লেখা-পড়া শেষ করে কিছুদিন বেসরকারি সংস্থায় চাকুরীও করেন এই যুবক। পরবর্তীতে চাকুরী ছেড়ে দিয়ে নিজেই শুরু করেন কৃষি কাজ। ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ২৫০শতাংশ জমি লিজ নিয়ে শুরু করেন ব্লাক রাইস ও রেড রাইস ধানের চাষ। প্রথম বছরেই সাফল্য পেয়েছেন এই তরুন উদ্যোগতা। ধানের ফলন হয়েছে বাম্পার। শুধু ব্লাব রাইস ও রেড রাইসই নয়, চাষাবাদ করেছেন ইন্ডিয়ান কোস্তুরী ও ফাতেমা ধান চাষ।

এনামুলের খামারে এখন পাকা ধানের শীষ দোল খাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই ধান ঘরে তুলবেন এই উদ্যোগতা। সবমিরিয়ে খরচ হয়েছে ৭৫ হাজার টাকা। আশা করছেন বীজ হিসাবে বিক্রি করতে পারলে ২লাখ টাকা বিক্রয় করতে পারবেন। অনেক কৃষক আগাম বীজের বুকিংও দিয়েছেন। রোগবালাই কম ও সাধারণ ধানের ন্যায় চাষ করা যায় বলে, এই ধান চাষে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।
এই ধান চাষে আগ্রহী চাষিরা বলেন, সাধারণ ধানের মতোই এই ধান চাষ করা যায়। তবে সাধারণ ধানের চেয়ে এই ধান চাষে লাভ বেশি হওয়ায়, আগামীতে আমরা এই ধান চাষ করবো।তরুন উদ্যোগতা এনামুল হক গিয়াস বলেন, আমার ইচ্ছে উৎপাদন মুখী কিছু করার। সে লক্ষে জমি লিজ নিয়ে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধী অধিক পুষ্টিগুন সমৃদ্ধ দুর্লভ ও দামী ব্লাক রাইস ও রেড রাইস চাষ করে সফলতা পেয়েছি। আমার এ ধান দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে নতুন জাতের ধান আবাদে। এ ধান চাষ করে আমি লাভবান।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী বলেন, এই ধানে বিভিন্ন প্রকার অনুপুষ্টি ও আয়রনে ভরপুর। এই চালের ভাত খেলে বিভিন্ন রোগ থেকে মুক্ত হতে পারবে। এ ধান চাষ করে তরুন উদ্যোগতারা লাভোবান হচ্ছে। বাজারে এ চালের যথেষ্ট চাহিদা আছে।  এধান চাষ করে কৃষকরা যেমন লাভোবান হবেন, অন্যদিকে এই পুষ্টিকর চালের ভাত খেয়ে ভোক্তারা সুস্থ্য থাকবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!