শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন এবং হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি স্মৃতি

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৫ বার পড়া হয়েছে

উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ-উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকালে আনুষ্ঠাকি ভাবে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের শুভ-উদ্বোধন করেন করেন ৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলছুম স্মৃতি এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আলতাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক ভিপি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর সুমন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল আহমেদ তাপস, সহ-সভাপতি আবু মুসা সুমন ও ঠিকাদার সাঈদ হাসান জসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে ৬ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে মেসার্স বিবি ট্রেডার্স এন্ড লিজা জেভি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft