শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মা মারুফা বেগম (৩০) পৌরসভার মাগুড়া কেশবপুর গ্রামের মিজানের স্ত্রী এবং ছেলে মাহিনের বয়স ৭ বছর।

গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজমতি সুপার মার্কেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর ফলে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই পৌর শহরের মহাসড়ক অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই মোটরসাইকেলে চালক সহ মা-ছেলেকে নিয়ে রাজমতি মোড় মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে গরু নিয়ে ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৮৪৭৭) তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চাকায় পৃষ্ঠ হয়ে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আহত ভেবে তাদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুরের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ও হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায় ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft