গাইবান্ধায় মেধাভিত্তিক শিক্ষা বৃত্তি এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাহিদ নিউ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাভিত্তিক শিক্ষা বৃত্তি এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে অবতরণ করেন। এরপর ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেধাভিত্তিক শিক্ষা বৃত্তি চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেন নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ। উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন নিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী সোহরাব হোসেন সুলতানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মালেক রতন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান এটিএম রেজানুর ইসলাম বাবু, গাইবান্ধা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আবেদুর রহমান স্বপন, রমজান মিয়া, ছামিউল হাসান ও সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে ভাতগ্রাম ও ইদিলপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ’ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ৫ হাজার টাকা প্রদান এবং ১শ’ কম্বল বিতরণ করা হয়।
পরে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ হেলিকপ্টার যোগে পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অবতরণ করেন। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে পরিবর্তন চাই! পরিবর্তন চাই! নিজের ভাগ্য উন্নয়নে পরিবর্তন চাই লিফলেট বিতরণ ছাড়াও বেকারত্ব দূরীকরণ এবং নিজেকে স্বাবলম্বী করার বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।