1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাজশাহীতে স্বামীর সামনেই ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংককর্মী নিহত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

রাজশাহীতে স্বামীর সামনেই ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংককর্মী নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংকের এক কর্মী নিহত হয়েছেন। তিনি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আজ সোমবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহত ওই গ্রামীণ ব্যাংক কর্মীর নাম ডলি পারভীন (৩৭)। তিনি গ্রামীণ ব্যাংকের রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম শাখায় কর্মরত ছিলেন। তিনি সকালে টাকা কালেকশন করতে ডিঙ্গাডোবা এলাকায় গিয়েছিলেন। তার স্বামী আব্দুস সবুরও গ্রামীণ ব্যাংকে কর্মরত।ডলি পারভীনের গ্রামের বাড়ি নাটোরে। তবে তারা মহানগরীর তেরোখাদিয়া উত্তরপাড়ার একটি বাড়িতে ভাড়া খাকতেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে ডলি পারভিন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় কালেকশনে যান। তাকে নামিয়ে দিয়ে তার স্বামী সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করছিলেন। এ সময় ডলি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন।  এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেন ডলি পারভিনকে ধাক্কা দেয়। এতে রেললাইনের ওপর পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে রাজপাড়া পুলিশ গিয়ে নিহত ডলির মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানার ওসি রকিবুর ইসলাম বলেন, ঘটনাটি ডিঙ্গাডোবায় হলেও এ বিষয়ে জিআরপি থানায় মামলা হবে। তার স্বামী ময়নাতদন্ত ছাড়াই স্ত্রীর মরদেহ নেওয়ার জন্য বর্তমানে জিআরপি থানায় অবস্থান করছেন। তিনি লিখিত আবেদন করছেন। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft