1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লালমনিরহাটে জাপার সব নেতাকর্মীর পদত্যাগ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লালমনিরহাটে জাপার সব নেতাকর্মীর পদত্যাগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলা জাতীয় পার্টির (জাপা) সব ইউনিটের নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন। জেলার সদস্য সচিবের মাধ্যমে জাপা চেয়ারম্যান জিএম কাদের বরাবরে পদত্যাগপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী জাপার সদ্য পদত্যাগ করা সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, লালমনিরহাট জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান লিমন উপজেলা কমিটির সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই একক সিদ্ধান্তে বিভিন্ন পদক্ষেপ নেন। যা জাপার অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ কারণে গত ৪ অক্টোবর আদিতমারী জাপার সভা আহবান করা হয়। ওই সভায় উপজেলার আটটি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠিনক সম্পাদকসহ সব নেতা-কর্মী জাপা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

আব্দুল্লাহ আল-মামুন আরও বলেন, উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটি ও আটটি ইউনিয়নের সব নেতা-কর্মী একযোগে জেলার সদস্য সচিবের মাধ্যমে জাপা চেয়ারম্যান জিএম কাদের বরাবরে পদত্যাগপত্র দাখিল করা হয়েছে।

এ বিষয়ে আদিতমারী জাপার সদ্য পদত্যাগ করা সভাপতি আনোয়ার হোসেন বলেন, অদক্ষ ও অল্প বয়সের একজনকে জেলা জাপার সদস্য সচিব করায় সবাই ক্ষুব্ধ হয়েছেন। জেলা সদস্য সচিব একক ও মনগড়া সিদ্ধান্তে জাপা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তাই সব নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft