মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

মন মানছে না, ছেলেকে দেখতে কারাগারে কিং খান শাহরুখ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

মাদককাণ্ডে গ্রেফতার হওয়া শাহরুখপুত্র আরিয়ানের বুধবার তৃতীয় দফার শুনানিতেও জামিন হয়নি। তাই মাদক মামলায় আরও কয়েকদিন মুম্বাইয়ের আর্থার রোডে অবস্থিত মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) কারাগারেই থাকতে হবে তাকে। অপেক্ষা করতে হবে পরবর্তী জামিন শুনানির জন্য।

কিন্তু বাবা শাহরুখের মন যে মানছে না। তাইতো বৃহস্পতিবার সকাল হতেই ছেলেকে দেখতে আর্থার রোডের কারাগারে ছুটে গেলেন কিং খান। ছেলে আরিয়ানের সঙ্গে তিনি দেখা করেছেন, কারাগারের বিধি মেনে ১৫ মিনিট কথাও বলেছেন। এরপর তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।

টুইট করে এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। তারা লিখেছে, মাদক-কাণ্ডে প্রমোদতরী থেকে গ্রেপ্তার ছেলে আরিয়ান খানকে আর্থার রোড জেলে দেখতে গেলেন অভিনেতা শাহরুখ খান। তবে বৃহস্পতিবার সকাল কয়টা নাগাদ কিং খান সেখানে যান, তা উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি।

এদিকে, বুধবার মুম্বাইয়ের বিশেষ এডিপিএস আদালতে জামিন না হওয়ায় বোম্বে হাইকোর্টের দারস্থ হয়েছেন আরিয়ান খানের আইনজীবীরা। সেখানে তারা তাদের মক্কেলের জামিনের আবেদন করেছেন। এবার অপেক্ষা বোম্বে হাইকোর্ট কী সিদ্ধান্ত নেন শাহরুখপুত্রের জামিনের ব্যাপারে।

বুধবারও যে আরিয়ানের জামিন হবে না, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ, এদিন শাহরুখপুত্রের বিরুদ্ধে পাওয়া নতুন তথ্য আদালতে পেশ করেছিলেন মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) কর্মকর্তারা। সেখান থেকে জানা যায়, বলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে নিয়মিত আলোচনা হতো আরিয়ানের। তবে ওই নায়িকার নাম প্রকাশ করা হয়নি।

মাদকের এ মামলায় তদন্তের শুরু থেকেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর জোর দিয়েছে এনসিবি। তাদের দাবি, মাদক নিয়ে অনেকের সঙ্গেই কথা হতো শাহরুখপুত্রের। মাদক পাচারকারীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। এমনকী, আরিয়ানের চ্যাট থেকে আন্তর্জাতিক যোগও খুঁজে পাওয়া গেছে বলে জানানো হয়।

কেন্দ্রীয় সংস্থাটির দাবি, গত ২ অক্টোবর আটক হওয়ার পর জেরার সময় নিজের মুখে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন আরিয়ান। জানিয়েছেন, গত চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন। যদিও আরিয়ানের দাবি, প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টি নিয়ে তার কোনো ধারণাই ছিল না। তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft