শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

পলাশবাড়ীতে ইঞ্জিনিয়ার মাজেদুর মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় মৃত্যু : দাফন সম্পন্ন

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে সিভিল ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান মন্ডল (৩৮) মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নবাব আলী মন্ডল নবাব মাষ্টারের ছেলে সিভিল ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান মন্ডল গত রোববার রাতে পলাশবাড়ী পৌরশহরের গাইবান্ধা সড়করে তিনমাথার অদূরে এক মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী-সন্তান, ভাইবোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ যোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
তাঁর অকাল মৃত্যুতে পৃথক বিবৃতিতে স্থানীয় এমপি ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft