শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

জিয়াউর রহমান চার নম্বর ঘোষক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মিথ্যাচার। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের নগরীর সাগর তীরবর্তী দক্ষিণ কাট্টলী এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘরের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করতে গিয়ে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুব প্রিয় জায়গা ছিল চট্টগ্রাম। ঢাকার পরেই চট্টগ্রাম থেকে সব আন্দোলন বিভিন্ন সময় সূচিত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমানরা মিথ্যাচার করে ইতিহাসকে হাইজ্যাক করে বিকৃত করে। তারা বলে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। এটা মিথ্যা। তার আগে আওয়ামী লীগের আরও তিন নেতা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। জিয়াউর রহমান ছিলেন চার নম্বর ঘোষক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, কেউ যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে না পারে, ইতিহাসকে হাইজ্যাক করতে না পারে তার জন্য স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত চট্টগ্রামের সব ঐতিহাসিক নথি ও জিনিস মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হবে। প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনা আছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জায়গায় সেটা বাস্তবায়ন করছে। চট্টগ্রামেও তা করার জন্য বিভিন্ন পরিকল্পনা অচিরেই গ্রহণ করবো।

এসময় চট্টগ্রামে দেশের সব থেকে বড় বঙ্গবন্ধুর ভাষ্কর্য তৈরির পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। দ্রুত স্মৃতিসৌধ ও জাদুঘরের নির্মাণ কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft