1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রবিবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা এবং হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুন (৪৩), ছেলে নয়ন হোসেন (২০) ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি নয়াপাড়ার মনসু প্রামাণিকের ছেলে  ট্রাক্টর চালক আনোয়ারুল ইসলাম (৪৬)।  বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী জানান, রাত ৮টার দিকে নলকা এলাকায় একটি রিকশা মহাসড়ক অতিক্রম করার সময় হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। তা ছাড়া রিকশাচালকসহ আরও দুইজন আহত হন। আরেকজন নিহত হন খালকুলা এলাকায়। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহিল বাকী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালকুলা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টরকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক আনোয়ারুল ইসলাম নিহত। এ ছাড়া আহত হন বাসের অন্তত আট যাত্রী। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টর ও বাস জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft