শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

সিরাজগঞ্জের ঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামাড়পাড়া ঘোষপাড়া মহল্লা থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো, ওই মহল্লার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৬) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২১)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৌরাঙ্গ ষোষ স্থানীয় বাজারের মিষ্টির দোকানে কাজ করতো। এ দোকানের কাজ শেষে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে সে নিজ ঘরে ঘুমাতে যায়। শুক্রবার সকালে পরিবারের লোকজন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পায় তাদের লাশ মেঝেতে পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝে থেকে তাদের লাশ উদ্ধার করে এবং দুপুরে তাদের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহৃ ও হাতের শিরা কাটা থাকলেও তার স্ত্রী তমা ঘোষের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গৌরাঙ্গ নিজেই আত্মহত্যা করেছে। তবে এ নির্মম ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft