1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৯ বার পড়া হয়েছে

রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ১৮ জন মারা গেছেন। দেশটির উরাল পর্বতমালার পূর্বে অবস্থিত ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি।  দেশটি জানিয়েছে, মৃত ওই ব্যক্তিরা প্রাণহানির আগে মিথেনলযুক্ত মদ পান করেছিলেন। বিষাক্ত এই অ্যালকোহলটি মূলত শিল্প-কারখানাগুলোয় উৎপাদন সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়ে থাকে।

রুশ ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিষাক্ত এই মদ পানের কারণেই ওই ১৮ জন মারা গেছেন। রাশিয়ার এই কমিটি সাধারণত বড় বড় অপরাধের তদন্ত করে থাকে। এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। তদন্ত করে দেখা যায়, গত ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ইয়েকাতেরিনবার্গের এসব মানুষ ওই মদ কিনে এনেছিলেন। এ ছাড়া বিষাক্ত মদ বিক্রেতাদের দুজনকেও আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
খবর রয়টার্স

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft