1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

রংপুর সিটি করপোরেশন মেয়রের কক্ষে অনুষ্ঠান চলাকালে ‌‌‌‌‌‌‘গুলি’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কক্ষে একটি অনুষ্ঠান চলাকালীন গুলির শব্দ শোনা গেছে। ওই সময় কক্ষে মেয়রসহ অনন্ত ২০ জন উপস্থিত ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি বেসরকারি সংস্থার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী মেয়রের দায়িত্ব পালনের অনুষ্ঠান চলছিল।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তার কক্ষে একটি বেসরকারি সংস্থা আয়োজিত ছায়া সংসদের কার্যক্রম হিসেবে প্রতীকী মেয়রের দায়িত্ব পালনের অনুষ্ঠান চলছিল। এ সময় রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি একেএম মোজাম্মেল হক তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে আসেন।কথা বলার একপর্যায়ে মোজাম্মেল হক পকেট থেকে মোবাইল বের করতে গেলে তার লাইসেন্স করা পিস্তল হাত থেকে মেঝেতে পড়ে যায়। এতে বিকট শব্দ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মেয়র আরও বলেন, শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোসা খুঁজে পাওয়া যায়নি।এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে পিস্তল মাটিতে পড়ে যায়। অসাবধানতাবশত সেখানে একটা গুলি আটকে থাকায় তা বের হয়ে বিকট শব্দ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান মোজাম্মেল হক।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!