1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপি’র ভিশন-২০৩০ এখন ডিপ ফ্রিজে: কাদের - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বিএনপি’র ভিশন-২০৩০ এখন ডিপ ফ্রিজে: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ভিশন আর বিএনপির ভিশন এক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১, ২০৪১ ও ২১০০ যখন, যা করার দরকার তখন তিনি তাই করবেন।  সব পরিকল্পনাই প্রধানমন্ত্রীর বিবেচনায় আছে।  গত নির্বাচনের আগে বিএনপি ভিশন-২০৩০ নামে যে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করেছিল, তা এখন ডিপ ফ্রিজে।

শুক্রবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ-আইইবিতে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

বিএনপির কাউন্টার ভিশন কখনও আলোর মুখ দেখবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এমনিতেই বিএনপি নেতিবাচক রাজনীতির জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নদীর নাব্যতা ধরে রাখতে সরকার দৌলতদিয়া-পাটুরিয়ায় ব্রিজ না করে টানেল করার পরিকল্পনা করছে।

মন্ত্রী জানান, শুধু রাস্তা নির্মাণ করলেই হবে না, রাস্তা মজবুতিকরণ করতে হবে পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করাটাও জরুরি।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মানসুরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল হুদা এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft