1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন ও শেখ রাসেল দিবস পালিত - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

পলাশবাড়ীতে শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন ও শেখ রাসেল দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন এবং শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গৃহীত সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ গোলচত্বরে শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর নেতৃত্বে দিবসটির সূচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, থানা পুলিশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. ফাতেমা কাওসার মিশু ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন ছাড়াও প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যুগ্ম আহবায়ক প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মো. মনজুর কাদির মুকুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক সাঈদ সরকার, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা মহিলালীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু ও সাধারণ সম্পাদক উম্মে হানী ছাড়াও আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ টাউনহলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় শেখ রাসেলে জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, কুইজ ও প্রিয় শেখ রাসেল পাওয়ারপয়েন্ট উপস্থাপনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেখ রাসেলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft