রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

পলাশবাড়ীতে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা সাংবাদিক রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে আ’লীগ নেতা সাংবাদিক রফিকুল ইসলামের বিরুদ্ধে তাঁতীলীগের এক নারী নেত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৬ অক্টোবর) বিকেলে ওই নারী বাদী হয়ে রফিকুলকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
৩১ বছর বয়সী নারী নেত্রী পলাশবাড়ী তাঁতীলীগ উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বলে জানা যায়। অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ী উপজেলা আ’লীগের সদস্য। তিনি বরিশাল ইউনিয়ন আ’লীগের সিনিয়রেসহ-সভাপতি। একইসাথে বাংলাদেশ টুডে এবং আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধির বলে জানা যায়।
মামলার বিবরণে জানা যায, ওই নারী নেত্রীকে বিয়ের আশ্বাসে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। সম্পর্কের সূত্রধরে দীর্ঘদিন তিনি ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ বাসা-বাড়ী ভাড়া করেও তার সঙ্গে অবাধে শারীরিক মেলামেশা করে রফিকুল। সম্প্রতি ওই নেত্রী বিয়ে করার চাপ দিলে নানা তালবাহনাসহ বিষয়টি বরাবরই এড়িয়ে যাচ্ছিলেন।
এমন তালবাহানার গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিষয়টির বিস্তর জানাজানি হয়। কতিপয় দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও রফিকুল শেষাবধি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এরপর ঘটনাটি ধামাচাপায় ক্ষমতার কূ-প্রভাব দেখিয়ে রফিকুল তাকে বিভিন্ন হুমকি-ধামকি দেয় বলে অভিযোগ নারী নেত্রীর। ফলে উপায়ন্তর হারিয়ে ওই নারী নেত্রী বাধ্য হয়ে রফিকুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই নারী নেত্রী মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতারে চেষ্টা চলছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত রফিকুল ইসলামকে। এছাড়াও ঘটনাটির বিষয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। বিষয়টি পলাশবাড়ীর সর্বত্র টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সেইসাথে নানামুখী আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের সৃষ্টি করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft