1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দিনাজপুরের বড়পুকুরিয়ায় ক্ষতিপূরণের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

দিনাজপুরের বড়পুকুরিয়ায় ক্ষতিপূরণের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ এলাকার বাড়ি ঘর ফাটল ধরা ও পূর্বের ক্ষতিপূরণের দাবিতে এবং জমি অধিকগ্রহণ এর নামে হয়রানী বন্ধের দাবিতে বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির উপদেষ্টা মোঃ ইব্রাহিম খলিল। তিনি তার বক্তব্যে বলেন আতঙ্কে দিন কাটছে বড়পুকুরিয়া কয়লাখনির পার্শ্ববর্তী দুই গ্রামের দুইশতাধিক পরিবারের।

ভূমি অধিগ্রহণের টাকা হাতে না পাওয়ায় বাড়ীঘর ছেড়ে চলে জেতে পারছেনা ক্ষতিগ্রস্থ পরিবারেরা। ফলে ঝুকির মধ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে হচেছ। বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে চার পাশে ৬০০ একরেরও বেশি জমি তলিয়ে গেছে। সেখানে বিশাল জলাশয়ের পরিনত হয়েছে। প্রথম দিকে ১৯০ কোটি টাকায় ৬৭২ একর জমি অধিগ্রহণ করেন কয়লা খনি কর্তৃপক্ষ। বর্তমানে অধিক গ্রহণ করা জমির পার্শে নতুন করে বাঁশ পুকুর ও বৌদ্ধনাথপুর গ্রামের ১৫ দশমিক ৫৮ একর জমির অবনমন ঘটেছে। এতে করে ক্ষতিগ্রস্থ হয়েছে ঐ এলাকার দুইশত পরিবার। বাসাবাড়িগুলিতে নতুন করে ফাটল দেখা দিয়েছে। কুয়া, টিউবয়েল, পুকুর পানি প্রতিনিয়তই ভূ-গর্ভে নেমে যাচ্ছে। এর মধ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় খনি কর্তৃপক্ষ ২০২০ সালের ১লা মার্চ ৪ ধারায় ও ২৩ জুন ৭ ধারায় ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের জমি অধিগ্রহনের নোটিশ দিয়েছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ভূমি অধিগ্রহন কাজ সম্পূর্ণ করা হয়নি। কয়লা খনি কর্তৃপক্ষ এলাকার ক্ষতিগ্রস্থ লোকজনের সাথে প্রতারোনা শুরু করেছে। মসজিদগুলির ক্ষতিপুরুনও এখনো পর্যন্ত পাননি। ফলে গ্রামের মানুষ বাড়িঘর ছেড়ে কোথাও যেতে পারছেনা। অবিলম্বে দাবি মেনে নিয়ে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরন দেওয়া হক এবং নতুন করে জমি অধিগ্রহন করে ক্ষতিপুরনের দাবি জানাচ্ছি। জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রি আমাদের প্রতি সবসময় সু-নজর রেখেছেন। আমরা মনে করি আমাদের ন্যয্য দাবি মেনে নিয়ে ক্ষতিগ্রস্থ মানুষদের কে বাঁচার পথ সুগম করবেন। আগামীতে সুষ্ঠভাবে আমাদের দাবি মেনে না নিলে আন্দলনে যেতে বাদ্য হবে এলাবাসী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দীন সুমন, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা মোঃ এ জেড এম রেজওয়ানুল হক, উপদেষ্টা আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন, আলহাজ্ব মোঃ রুহুল আমিন। মানববন্ধনে সংগঠনের প্রায় সকল নেতাকর্মী ও বৌদ্ধনাথপুর ও বাঁশপুকুর মৌজার পাঁচশতাধিক নারীপুরুষ অংশ নেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft