1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দাফন সম্পন্ন-বিভিন্ন মহলের গভীর শোক পলাশবাড়ীর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জলিল মুন্সির ইন্তেকাল - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

দাফন সম্পন্ন-বিভিন্ন মহলের গভীর শোক পলাশবাড়ীর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জলিল মুন্সির ইন্তেকাল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের মুন্সিপাড়ার সর্বজন শ্রদ্ধেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অব.) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ আব্দুল জলিল মুন্সি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্য জনিত নানা অসুস্থতায় প্রায় একবছর ধরে নিজ বাড়ীতেই শয্যাশায়ী ছিলেন। সোমবার (১১ অক্টোবর) সন্ধা সাড়ে ৭ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
মঙ্গলবার (১২ অক্টোবর) বাদ যোহর গিরীধারীপুর (তেঁতুলতলা) দাখিল মাদ্রাসা মাঠে স্বাস্থবিধি মেনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহণে জানাজা শেষে মুন্সিবাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এসময় সহজ-সরল স্বভাবের ধর্মভীরু মরহুমের জীবদ্দশার কর্মময় জীবনের সততা-নিষ্ঠা, ধর্মীয় অনুশাসন, আনুগত্য ও স্নেহ-ভালোবাসাসহ নানা স্মৃতিচারণ করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, জামায়াত নেতা অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু ও গোলাম মোস্তফা ছাড়াও স্থানীয় রাজনীতিক ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর নাতী হাফেজ মুহাম্মদ আরিফ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৭ মেয়ে-জামাতা, নাতী-নাতনী, ভাই-বোন, সহকর্মী, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অত্রালাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ জলিল মুন্সির মৃত্যুতে স্থানীয় এমপি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ, বিএনপি-জামাত ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft