শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রিফাত (৩) ও কাউসার (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাসার পাশের পুকুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ ইকবাল। রিফাত চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে। পুলিশ জানায়, কিছুদিন আগে ওই গ্রামের সাহাব উদ্দিন ও তার ভাই সাবলুর ছেলে তাদের দাদার সঙ্গে বাসা থেকে কিছু দূরে একটি পুকুরে গোসল করতে যায়। সেখান থেকে তারা গোসল শেষে বাসায় ফিরে যায়। মঙ্গলবার সকালে শিশু দুটি কাউকে না জানিয়ে সেই পুকুরে গোসল করতে যায়। দুপুরের দিকে শিশু দুটির চাচতো দাদা পুকুরে গেলে সেখানে একজনের মরদেহ দেখতে পায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft