সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ বুধবার। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। দিবসটি পালনে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সকালে রাজধানীতে র‌্যালি আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারি। রাজধানীর ফাঁকা সড়কে শোভাযাত্রায় হাজির হন হাজার হাজার মানুষ।

শোভাযাত্রার সামনেই ১১ নবীপ্রেমীর হাতে ছিল ‘ইয়া নবী সালামু আলাইকুম’। কালেমা খচিত পতাকা ছাড়াও ছিল বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা। ছিল রং-বেরঙের প্ল্যাকার্ড।

মিছিলে অংশ নেওয়া মানুষের মুখে ছিল মহানবী (সা.)-এর প্রতি প্রশস্তি। তাদের পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা। এ সময় পথ চলতি মানুষের মনোযোগ আকর্ষণ করেন তারা।

মিলাদুন্নবী উপলক্ষে বুধবার সারা দেশে পালিত হচ্ছে সরকারি ছুটি। তবে সংবাদপত্রের অনলাইন বিভাগসহ আরও কিছু জরুরি সেবা চালু রয়েছে। এ দিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft