1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘ইউপি নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে সংশোধন হবে’ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

‘ইউপি নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে সংশোধন হবে’

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার যাত্রাবাড়ী-ডেমরা সড়কের চার লেনে উন্নতীকরণ প্রকল্প পরিদর্শন গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি মনোনয়ন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই খতিয়ে দেখছি। প্রয়োজনবোধে সংশোধনের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আমি এ বিষয়ে অলরেডি বলেছি, বিতর্কিত কোনো নাম এলে সঙ্গে সঙ্গে খতিয়ে দেখতে।

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। পালিয়ে যাওয়ার অভ্যাস বিএনপির। কারণ আজকে তাদের চেয়ারপারসন তো দণ্ডিত এবং জেলবন্দি। প্রধানমন্ত্রীর উদারতায় তিনি আজকে বাসায় অবস্থান করছেন। কিন্তু যার নেতৃত্বে বিএনপি চলছে তিনিও একজন দণ্ডিত, পলাতক আসামি। সবচেয়ে বড় কথা হলো তিনি মুচলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে চলে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেনি। সুতরাং তিনি পলাতক, তার নেতাই তো ফিরে আসেনি। তিনি আবার আওয়ামী লীগের পালানোর কথা বলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft