পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোম্বর) সন্ধায় হোসেনপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে মেরীরহাট দলের অস্থায়ী কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজেরর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন পাতা, জাপা নেতা জিল্লুর রহমান খাজা, সাবেক যুবনেতা আব্দুল মতিন, সাবেক জাপা সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম প্রধান, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান সরকার, জাপানেতা ফরহাদ মন্ডল, ইউনিয়ন জাপা সাধারণ সম্পাদক ডাঃ মতিয়ার রহমান, জাপানেতা ইয়াসিন আলী মন্ডল, ইবরাহিম, যুবসংহতির সভাপতি মশিউর রহমান মিজান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব সংহতির সদস্য সচিব নাসিদ সরকার। এসময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় বক্তারা আসন্ন হোসেনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল আমিন মন্ডল টিটুর লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহাবান জানান।