1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে মাছবাহী ট্রলি-অটোরিক্সার চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ইউনুস আলী - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

পলাশবাড়ীতে মাছবাহী ট্রলি-অটোরিক্সার চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ইউনুস আলী

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে মাছবাহী ট্রলি ও অটোরিক্সার মুখোমুখী সংর্ঘষের ঘটনায় চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ইউনুস আলী (৪৫)।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে ইউনুস আলী একটি অটোরিক্সায় মেরীরহাট হতে পলাশবাড়ী পৌরশহর অভিমুখে আসছিলেন। পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের ছোট শিমুলতলা নামক স্থানে একটি মাছবাহী ট্রলি এবং অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ইউনুস ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়। এসময় তার শরীর থেকে একটি পা দ্বিখন্ডিত হয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইউনুসের মরদেহ তাঁর আত্মীয়-স্বজনরা নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করেন বলে জানা যায়।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দূর্ঘটনা কবলিত মাছবাহী ট্রলি এবং অটোরিক্সা পুলিশ থানা হেফাজতে নিয়েছে। তবে ট্রলির মাছগুলো মালিকের জিম্মায় দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft