শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

জাপার ভাইস চেয়ারম্যান হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক শাফিন আহমেদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিয়োগ প্রদান করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তিনি এ নিয়োগ দেন।আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এ ছাড়া নোয়াখালীর বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।২০১৭ সালের ০৪ ফেব্রুয়ারি ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) যোগ দেন তিনি। দলটিতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম- উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন শাফিন আহমেদ। পরে ২০১৮ সালের ১৯ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদে ফুল দিয়ে জাপায় যোগ দেন শাফিন আহমেদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft