মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গাইবান্ধায় শুভ হত্যা মামলার সকল আসামী খালাস

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বালাপাড়া গ্রামের শিশু সাকিবুল ইসলাম ওরফে শুভ (৫) হত্যা মামলার ১০ আসামীর সকলকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক কেএম শহীদ আহমেদ এ রায় দেন।
খালাসপ্রাপ্তরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের আবদুল রাজ্জাক, একই উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের কবির মিয়া, হারুন মিয়া, সুমন মিয়া, রবিন হুড, নিজাম খাঁ গ্রামের মোস্তাফিজার রহমান, জুয়েল চন্দ্র, মীরগঞ্জ এলাকার রিপন কুমার সাহা, বালাপাড়া গ্রামের মিল্টন মিয়া ও একই গ্রামের লাভলু মিয়া।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের (পিপি) শাহীন গুলশান নাহার মুনমুন বলেন, অভিযুক্ত প্রধান আসামী আবদুর রাজ্জাক হত্যার দায় স্বীকার এরআগে আদালতে জবানবন্দি দিয়েছিল। কিন্তু তারপরেও সকল অভিযুক্ত আসামীকে খালাস দিয়েছেন আদালত। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান তিনি।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামী পরে আইনজীবী আবুওয়ালা মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। তিনি বলেন, এ মামলায় সকল আসামী নির্দোষ প্রমানিত হওয়াই আদালত তাদের বেকুসর খালাস দিয়েছেন ।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বালাপাড়ার আশেক আলী মাস্টারের শিশুপুত্র সাকিবুল ইসলাম ওরফে শুভকে বাড়ির উঠান থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে শুভর বাবার কাছে। মুক্তিপণ না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার দু’দিন পর অপহরণকারী চক্রের ৯ জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে ওই সালের ১০ সেপ্টেম্বর রাত আটটায় মীরগঞ্জ গুচ্ছ গ্রামের পাশে ঈদগাঁ মাঠের দক্ষিণে একটি নালা থেকে শুভর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা আশেক আলী মাস্টার বাদী হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর রাতে তার ভাই আবদুর রাজ্জাকসহ ১০ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft