শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধা পৌর পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা পৌর পরিষদের সাধারণ সভা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পৌর মেয়র মতলুবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. রোখছানা বেগম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ, পৌর সচিব মো. হানিফ সরকার, পৌর কাউন্সিলর এ.জেড মহিউদ্দিন রিজু, শহীদ আহমেদ, কামাল হোসেন, রাকিবুল হাসান সুমন ও শেখ শাহীন প্রমুখ।
সভায় পৌরসভার সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা ছাড়াও ওইসব বিষয়ে দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় মেয়র পৌরসভার উন্নয়নে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন।
গাইবান্ধা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এলজিএসপি-৩ এর অর্থায়নে গাইবান্ধায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন, সনদ বিতরণ এবং ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সসহ সনদ বিতরণ করেন হিসেবেহুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. রোখছানা বেগম ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft