1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন আন্তর্জাতিক নারী দিবসে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা নারীর অধিকারের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় মহিলা পরিষদের উদ্যোগে নারী দিবস পালিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন

৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল সাদুল্লাপুরের ৬০ কর্মহীন পরিবার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬০টি কর্মহীন ও অসহায় পরিবারের মানুষ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কোভিট-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী তুলে দেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম।
খাদ্য সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ও ১ কেজি লবন।
সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, উপজেলার ১১ ইউনিয়নের খাদ্য সংকটে পড়া পরিবারের অনেকেই ৩৩৩ কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে আবেদন করেন। এ পর্যন্ত ১১৯টি আবেদনের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিপিএম) বাস্তবায়নে এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!