রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

ফুলছড়িতে ৭২ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তি আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে
গাইবান্ধারফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে বালাসীঘাট নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালাসীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজেদুর রহমানের নেতৃত্বে একটি টিম বালাসীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৭২ বোতল ফেন্সিডিলসহ আবির হোসেন (২২) নামে ১ ব্যক্তিকে আটক করে নৌ-পুলিশ।
আবির হোসেনের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ডালজোরা গ্রামে। সে ওই গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে।
বালাসীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নদী পথ দিয়ে যাওয়ার সময় আবির হোসেন একটি ব্যাগে ফেন্সিডিল বহন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তার সাথে থাকা ব্যাগে ৭২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft