শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ ও সাধারণ সম্পাদক জাভেদ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

প্রেস ক্লাব গাইবান্ধার নব-নির্বাচিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে জাভেদ হোসেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এক সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এরআগে, বিকেল ৩টা থেকে পরিষদ হলরুমে সাধারণ সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে নতুন সদস্য অন্তর্ভূক্তসহ বিগত কমিটির সভাপতি নেয়ামুল আহসান পামেল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে তিনি নতুন সভাপতি ও সম্পাদকের শূন্য পদে প্রতিদ্বন্দিতার জন্য সদস্যদের আহবান করেন। পরবর্তীতে সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি খালেদ হোসনকে সভাপতি ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক আগামী সাত দিনের মধ্যে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নব-নির্বাচিত প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন ও সদস্য রিপন আকন্দ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সদস্য রবিন সেন, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও রফিকুল ইসলাম রফিক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft