1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

পীরগঞ্জে দিনদুপুরে অপহরণের চেষ্টা, আটক-৩

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে এক অনার্স পড়–য়া ছাত্রীকে দিনদুপুরে অপহরণের চেষ্টার সময় গ্রামবাসী ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুম্মা’র নামাজের সময় উপজেলার চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়া (হামিদপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, মাটিয়ালপাড়া (হামিদপুর) গ্রামের এক প্রতিবন্ধী পিতার একমাত্র অনার্স পড়–য়া কন্যাকে পূর্ব পরিচয়ের ভিত্তিতে পাশ^বর্তী চৈত্রকোল ইউনিয়নের ভরট্রো জানপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র সুমন মিয়া (২২) ও তার দু’বন্ধু জুম্মা’র নামাজের সময় পুরুষ শূন্যতার সুযোগে ওই ছাত্রীকে মোটর সাইকেলযোগে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর মা ও ভাবী বাধা প্রদান করলে তাদেরকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দেয় এবং বাহির থেকে ঘরের দরজা লাগিয়ে দেয়।
এক পর্যায়ে ওই ছাত্রীর আতœচিৎকারে জুম্মা’র নামাজ শেষে বাড়ি ফেরা লোকজন তাদের ঘেরাও করে আটক করে উত্তম-মধ্যম দিয়ে ছাত্রীুর বাড়ির একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে গ্রামবাসী থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে সুমন মিয়া ওই ছাত্রীর সঙ্গে তার প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে বলে জানায়। অপর আটককৃতরা হলো- মিঠাপুকুর উপজেলার চৌধুরী গোপালপুর এলাকার শাহিনুর ইসলামের পুত্র সেলিম রেজা (২১) ও একই এলাকার মৃত- গোলাম মোস্তফার পুত্র সজীব মিয়া (১৮)। এ ব্যাপারে এসআই সুপদ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!