1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

পীরগঞ্জে কাবিটা প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ

  • আপডেট হয়েছে : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জে উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর কর্তৃক বরাদ্দকৃত অর্থের কাজ না করেই সংশ্লিষ্ট ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) বিকালে এ ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসী গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ প্রেরণ করে।
অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়-উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার অধীনে ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে মালিরপাড়া হয়ে যাতেরঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ২লক্ষ ৩৩হাজার ৭শ’৬২ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্ত প্রকল্প সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডলের যোগসাজসে রাস্তায় কোন প্রকার কাজ না করে উক্ত প্রকল্পের টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন। বিষয়টি ঐ এলাকায় জানাজানি হলে সংশ্লিষ্ট গ্রামবাসী ফুসে উঠে। এ ব্যাপারে তরফমৌজা গ্রামের বৃদ্ধ রহিদুল ইসলাম, মমতাজ আলী, মমিনুল ইসলাম, সোহেল রানা এ প্রতিবেদককে জানান, গত দেড় বছরে এ সড়কে এক কোদাল মাটিও কাটা হয়নি। সড়কটির এমন বেহাল দশা যে, একটু বৃষ্টি হলেই যানবাহন দুরের কথা পায়ে হেটে যাওয়াই দুস্কর হয়ে পড়ে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় বলেন-আমি বর্তমানে ছুটিতে আছি তাই বলতে পারছিনা, তবে অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিজানুর রহমারে সাথে কথা হলে তিনি বলেন-হ্যা বিষয়টি দেখার জন্য আমি নিজে যাবো, কাজ না করে থাকলে কাজ বুজে নেয়া হবে। এদিকে প্রকল্প সভাপতি অত্র ইউপি সদস্য মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান। এলাকাবাসী বিষয়টির সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!