1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীর মহদীপুর ইউপি সচিব সুলতান আহম্মেদের ইন্তেকাল - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

পলাশবাড়ীর মহদীপুর ইউপি সচিব সুলতান আহম্মেদের ইন্তেকাল

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপি সচিব বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় সদস্য ও সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুলতান আহম্মেদ মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টায় ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। এরআগে গত ২৮ আগস্ট মস্তিষ্ক রক্তক্ষরণ জতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
মরহুম সুলতান আহম্মেদ গাইবান্ধা শহরের খানকাহ শরীফের অদূরে বল্লমঝাড় রোডের উত্তর ধানঘড়া গ্রামের মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, অন্যান্য ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ এলাকার জনপ্রতিনিধি, জেলা-উপজেলা ইউপি সচিব সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ তাঁর জানাজায় অংশ নেন।
পেশাজীবি ও জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft